প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হবে। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন মো. তৈফিকুজ্জামান, আবুল হোসেন, আবদুল মাজেদ মাস্টার, আবুল কালাম মৃধা ও জাকির হোসেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ জানান, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ছোটবগী ইউপির চেয়ারম্যান মো. মনিরুজ্জামান তালতলী ইউপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়।