উপনির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৬ নম্বর ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। ইউনিয়নের ভোটার সংখ্যা ১৪ হাজার ৮৩৪। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ৭ এপ্রিল মো. আনোয়ারুল ইসলামের মৃত্যুতে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য হয়।