উপনির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) পদের উপনির্বাচন স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকার নির্বাচন কমিশন কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি পত্র কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পৌঁছায়। আজ রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কাজিপুর ইউএনও সাফিউল ইসলাম জানান, এলাকার সীমানা নির্ধারণ এবং কালিকাপুর-খ ভোটকেন্দ্র নিয়ে আপত্তি জানিয়ে এলাকার কয়েকজন প্রার্থী ঢাকার নির্বাচন কমিশন কার্যালয়ে অভিযোগ করেন। অভিযোগটি তদন্ত সাপেক্ষে এই নির্বাচন আপাতত স্থগিত রাখা হয়েছে। খাসরাজবাড়ী ইউপির চেয়ারম্যান এনামুল হক ব্যক্তিগত কারণে ২৫ সেপ্টেম্বর পদত্যাগ করায় পদটি শূন্য হয়। l