উপনির্বাচন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। গতকাল শনিবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন। ২১ ডিসেম্বর উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তোফায়েল হোসেন বলেন, নির্বাচনটির তফসিল ঘোষণা করা হয়েছিল পুরোনো আইনে। নতুন আইন অনুযায়ী সব ধরনের পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নির্বাচন হবে দলীয় প্রতীকে। তাই নির্বাচন স্থগিত করা হয়েছে।