উপনির্বাচন ২১ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলা পরিষদের উপনির্বাচন আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গত ১৬ আগস্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদুল হক চৌধুরীর মৃত্যু হলে আসনটি শূন্য হয়। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. অনুপম সাহা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত মঙ্গলবার উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ২৫ নভেম্বর, বাছাই ২৬ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ৩ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৪ ডিসেম্বর এবং ২১ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।