উপনির্বাচন ২৫ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৫ জুন কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার মেয়র পদে উপনির্বাচন হবে। গতকাল রোববার ইউএনও ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আরীফ ওই তফসিল ঘোষণা করেন। ১৫ মার্চ নাঙ্গলকোট পৌরসভার মেয়র মো. সামছুদ্দিন কালু উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন। ওই নির্বাচনে তিনি বিজয়ী হওয়ায় মেয়রের পদটি শূন্য হয়। এ কারণে ওই পৌরসভায় কেবল মেয়র পদে নির্বাচন হবে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা