প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচন আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ মে, মনোনয়নপত্র বাছাই হবে ১ জুন এবং তা প্রত্যাহারের শেষ দিন ৯ জুন।
জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের মৃত্যুতে আসনটি শূন্য হয়। উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ।