উপনির্বাচন ৮ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার-৩ আসনে আগামী ৮ ডিসেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, ১১ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ প্রার্থীর নাম ঘোষণা
করা হবে ১৪ নভেম্বর। ২২ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। গত ১৪ সেপ্টেম্বর সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।