উপনির্বাচনে অংশ নেবেন কাদের সিদ্দিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে আগামী ২৩ মার্চ অনুষ্ঠেয় উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী অংশ নেবেন। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে কাদের সিদ্দিকীর বাসায় অনুষ্ঠিত কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কাদের সিদ্দিকী প্রথম আলোর কাছে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা স্বীকার করেন।