উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টি। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টির সঙ্গে সম্পাদিত ‘সমঝোতা চুক্তি’ আওয়ামী লীগ রক্ষা না করায় জাতীয় পার্টি ওই আসন দুটিতে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে গতকাল শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির মহাসচিবের সমঝোতা চুক্তি অনুযায়ী জাতীয় পার্টিকে ৬০টি আসন এবং সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদকে রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত হয়েছিল। আওয়ামী লীগ তখনই কথা না রেখে ৬০টি আসনের স্থলে ৪৮টি আসন দেয়। এই ৪৮টি আসনের মধ্যে ১৭টি আসনেই তাদের দলীয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচনের পর চুক্তি অনুযায়ী এইচ এম এরশাদকে রাষ্ট্রপতি করা হয়নি এবং বিজয়ী আসনের সংখ্যানুপাতে জাতীয় পার্টি থেকে পাঁচজন মন্ত্রীও করা হয়নি।