উপনির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। শেখ সুজাত মিয়া হবিগঞ্জ-১ ও খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।গতকাল শনিবার সন্ধ্যায় এই দুজনকে মনোনয়নপত্র দাখিলের জন্য বলা হয়েছে। আজ রোববার এই দুই আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৭ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।গত বৃহস্পতিবার গুলশানের কার্যালয়ে খালেদা জিয়া সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেন। ওই দুই আসনের জন্য বিএনপির পাঁচজন মনোনয়ন প্রত্যাশী নেতা সাক্ষাৎকারে অংশ নেন। হবিগঞ্জ-১ আসনের সাংসদ দেওয়ান ফরিদ গাজী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুতে আসন দুটি শূন্য হয়।