প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে রফিকুল ইসলাম দুই হাজার ৮৩৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী নজরুল ইসলাম পেয়েছেন দুই হাজার ৫৯৯ ভোট।গত বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত উপনির্বাচনের ভোট গ্রহণ করা হয়। গত ১৯ জুন এ ইউনিয়নের নির্বাচনে মো. সায়েদুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হন। গত ২৪ আগস্ট তিনি মারা যাওয়ায় এ উপনির্বাচনের আয়োজন করা হয়। নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম (৩৫) প্রয়াত চেয়ারম্যান সায়েদুল ইসলামের ভাই।