উপনির্বাচনে স্ত্রী বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে নিহত চেয়ারম্যান গাজী আবদুল হালিমের স্ত্রী ফারজানা হালিম বিজয়ী হন। তিনি নয় হাজার ৫৪৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রকিব মল্লিক নয় হাজার ৩২১ ভোট পেয়ে পরাজিত হন।গত ৩০ অক্টোবর সন্ত্রাসীদের গুলিতে খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সেনহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী আবদুল হালিম আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর তিনি মারা যান। এতে তাঁর পদটি শূন্য হয়। পরে গত বৃহস্পতিবার চেয়ারম্যান পদে উপনির্বাচনের আয়োজন করা হয়।