উপনির্বাচনের তফসিল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত রোববার জেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল হক এ তফসিল ঘোষণা করেন। ১ সেপ্টেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কমিশনের উপসচিব শামসুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদে আগামী ১৫ অক্টোবর উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ২২ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করা হয়েছে।