জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার উপনির্বাচনের ফলাফল বাতিল করে পুনঃ ভোট গ্রহণের দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন মেয়র পদে পরাজিত বিদ্রোহী প্রার্থী শাহনেওয়াজ শাহান শাহর সমর্থকেরা।
গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভার চর ভবসুর তিন রাস্তার মোড় থেকে মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে সেখানে ফিরে সমাবেশ করে। সমাবেশে বক্তারা দাবি করেন, ২৪ আগস্ট দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনে ব্যাপক অনিয়ম করা হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন কমিশন প্রহসনের এই নির্বাচনের ফলাফল বাতিল করে পুনঃ ভোট গ্রহণের ব্যবস্থা না করলে হরতাল, অবরোধ ডাকাসহ দেওয়ানগঞ্জকে অচল করে দেওয়া হবে।
দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চর ভবসুর শাহাবুদ্দিন উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক, আবদুল কুদ্দুস, তারা বানু, রুজিনা বেগম, সখিনা বেগম ও¨শাহনেওয়াজ শাহান শাহ।