উপপরিদর্শকের শাস্তির দাবিতে দুপচাঁচিয়ায় সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া থানার পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে এক কলেজছাত্রকে মারধরের অভিযোগ তুলে ও ওই কর্মকর্তার শাস্তির দাবিতে গত রোববার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ সড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখে উপজেলার পালিমহেশপুর গ্রামের বাসিন্দারা। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপপরিদর্শক রুহুল আমিন একটি মামলার তদন্ত করতে পালিমহেশপুর গ্রামের বাসিন্দা শহীদুল ইসলামের বাড়িতে যান। এলাকাবাসীর অভিযোগ, উপপরিদর্শক রুহুল উত্তেজিত হয়ে শহীদুল ইসলামকে বেধড়ক মারধর করেন। এ সময় তাঁর স্ত্রী ছন্দা শারমিন এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়।পরে গ্রামের লোকজন ওই পুলিশ কর্মকর্তার শাস্তির দাবিতে বগুড়া-নওগাঁ সড়ক অবরোধ করে। এসআই রুহুল আমিন বলেন, শহীদুল ইসলামের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ তদন্ত করতে গেলে তিনি তদন্তে বাধা দেন ও পুলিশকে গালিগালাজ করেন। তাই তাঁকে দু-চারটা চড়-থাপড় মারা হয়েছে।