উপবাস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্যসমাপ্ত বিশ্বকাপ ফুটবলের ফাইনালে নিজ প্রিয় দল আর্জেন্টিনার বিজয়ের জন্য গত রোববার সারা দিন উপবাস পালন ও দেবতার উদ্দেশে পূজা দিয়েছেন নেত্রকোনা শহরের এক নারী ভক্ত। শহরের শহীদ মিনার এলাকার প্রাপ্তি দাশ নামের এই ভক্ত শারীরিক অসুস্থতা সত্ত্বেও এ ব্রত পালন করেন। এ ব্যাপারে গতকাল সোমবার তিনি বলেন, ‘অসুস্থ হলে কী হবে, চার বছর পর একবার বিশ্বকাপ খেলা হয়। তাই প্রিয় দলকে জেতাতে এ ব্রত পালন করেছি। মেসিসহ অন্যরা ভালো খেলেছেন। এ হার সম্মানজনক।’