উপবৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশায় মোবারক হোসেন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি দেওয়া হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদের শিক্ষা কল্যাণ ট্রাস্ট থেকে বিদ্যালয়টির ১৫০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রত্যেককে ৩০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়। উপবৃত্তির টাকা বিতরণ করেন নিতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম শাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মওদুদ আহমেদ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি আমির উদ্দিন, রইচ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।