প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর নিয়ামতপুরে বরেন্দ্র উন্নয়ন সংস্থার (বিডিও) উদ্যোগে উপজেলার ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয়েছে। গতকাল সোমবার সংস্থাটির নিয়ামতপুর কার্যালয়ে ৫০ শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়। সংস্থাটির কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মিজানুর রহমান। উপস্থিত ছিলেন বিডিওর নির্বাহী পরিচালক আকতার হোসেন ও প্রকল্প সমন্বয়কারী নাজমুল হক। নওগাঁ প্রতিনিধি