উপবৃত্তি প্রদানের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জে সাতটি ইউনিয়নে কারিতাস পরিচালিত ১৩টি শিক্ষা কেন্দ্রের প্রাথমিক পর্যায়ের অতিদরিদ্র ৭৮৫ জন শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার বাজার এলাকায় অবস্থিত কারিতাস কার্যালয় থেকে তাঁরা পদযাত্রা নিয়ে বের হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। সেখানে গিয়ে তাঁরা ইউএনও মো. ইসরাইল হোসেনকে ওই দাবি পূরণের জন্য স্মারকলিপি দেন। পরে কারিতাস কার্যালয়ে আন্দোলপুর শিশুশিক্ষা কেন্দ্রের সভাপতি সোম হাসদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কারিতাস আলোঘর প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী যোগেশ হাসদা প্রমুখ।