উপবৃত্তি বিতরণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের অর্থে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ কানাইলাল কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত উপবৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। অনুষ্ঠানে সদর উপজেলার আটটি প্রতিষ্ঠানের ৭০২ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৪০ লাখ টাকা বিতরণ করা হয়। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার পাঁচ উপজেলার স্নাতক ও সমমান পর্যায়ের ২৪টি প্রতিষ্ঠানের ১ হাজার ৭২১ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৮৫ লাখ টাকা বিতরণ করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে এক বছরের উপবৃত্তি, ফরম পূরণ ও বই কেনা সহায়তা বাবদ ৪ হাজার ৯০০ টাকা প্রদান করা হয়।