উপবৃত্তির টাকা কম দেওয়ার অভিযোগ তদন্তে কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির টাকা কম দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে আয়োজিত এক সভায় ওই কমিটি গঠন করা হয়।
গতকাল বিকেলে আয়োজিত ওই সভায় উপজেলা প্রকৌশলী এ বি এম খোরশেদ আলমকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির বাকি টাকা আজ মঙ্গলবার বিতরণ করার বিষয়ে সিদ্ধান্ত হয়।