উপবৃত্তির টাকা বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালুতে গতকাল বৃহস্পতিবার ৯৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা দেওয়া হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ে ওই টাকা বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানাউল ইসলাম তাদের হাতে টাকা তুলে দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার (এনজিডিও) সদস্য শাহিদুর ইসলাম খান, প্রধান শিক্ষক আবদুস সাত্তার, সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী রোস্তাম আলী। ওই দিন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৫ জন প্রতিবন্ধীর মধ্যে ছয় মাসের শিক্ষা উপবৃত্তির ২ লাখ ৬৮ হাজার টাকা বিতরণ করা হয়। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি|