উপবৃত্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর কারিতাস মিলনায়তনে উপ-আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের অধীন শিশুদের জন্য উপবৃত্তির দাবিতে গতকাল রোববার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংগঠন আলো ঘর ও ইইউ প্রকল্পের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন পূর্ণ চন্দ্র রায়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিদ্দারাতুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন শান্তি মুমুর, অনিতা সরেন ও আজাহার আলী।