উপবৃত্তির দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুরে কারিতাস আলোঘর শিক্ষাকেন্দ্রের শতাধিক ছাত্রছাত্রী উপবৃত্তির দাবিতে মানববন্ধন করেছে। গতকাল সোমবার পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল চৌরাস্তা মোড়ে এ মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন। বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন চলে। ইউরোপীয় ইউনিয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাস ফ্রান্সের আর্থিক সহযোগিতায় পরিচালিত পার্বতীপুরের ১০টি আলোঘর শিক্ষাকেন্দ্রের ঝরে পড়া, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ৪৩১ জন ছাত্রছাত্রী উপবৃত্তি পাচ্ছে না। বক্তারা বলেন, সরকারি সুযোগ-সুবিধা থেকে ওই শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। তাই তাঁরা এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করেন। রমেন মূর্মূর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন রফিকুল ইসলাম, শ্যামলী এফ রোজারিও, বেঞ্জামিন মার্ডি, যোতিন হেব্রম ও শিক্ষক বুদাইন সরেন।