প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুমায়রা নূর উপমার (১৩) দুটি ভাল্বই নষ্ট। সে প্রথমে ঢাকার মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ভারতের মেডিকা সুপার স্পেশিয়ালিটি হাসপাতালে। ওই হাসপাতালের ক্লিনিক্যাল ডাইরেক্টর কাম ক্লিনিক্যাল সার্জন রতন কুমার দাস বলেছেন, উপমাকে বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব তার অকেজো দুটি ভাল্বই বদলাতে হবে। এতে খরচ পড়বে বাংলেদেশি মুদ্রায় প্রায় চার লাখ টাকা। কিন্তু এত টাকা খরচ করা উপমার বাবার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তিনি একমাত্র মেয়েকে বাঁচাতে সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: শেখ মাহাবুবুর রহমান, ব্যাংক হিসাব নম্বর ১০১.১০১.১৪০০৬৪, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, লোকাল অফিস, ঢাকা।