প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহের রুনি হত্যার ঘটনাটি দুঃখজনক৷ আশা করি, উপযুক্ত কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে৷’
গতকাল বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সাংবাদিকদের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন৷
এর আগে ডিআরইউর সভাপতি শাহেদ চৌধুরী সাগর-রুনির হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন৷