উপসচিব ও ওপরের পদে নারী কর্মকর্তার সংখ্যা ২৯৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনে উপসচিব ও তার ওপরের পদে ২৯৮ জন নারী কর্মকর্তা কর্মরত আছেন বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য দেন।
জনপ্রশাসনমন্ত্রী বলেন, চারজন সচিব, ১০৮ জন যুগ্ম সচিব ও ১৮৬ জন উপসচিব রয়েছেন। তাঁদের মধ্যে জেলা প্রশাসক পর্যায়ে তিনজন নারী কর্মরত আছেন। মাতৃত্বকালীন ছুটি ও শিক্ষাছুটিসহ বিভিন্ন কারণে ৪১ জন নারী ওএসডি আছেন।
অপর এক প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী বলেন, দেশের সব ক্যাডার কর্মকর্তার ডেটাবেইস প্রস্তুত করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, বিগত বিএনপি সরকারের আমলে ৪২ জন এবং বর্তমান সরকারের আমলে পাঁচজন সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।