উপসচিব হলেন ৩১৫ কর্মকর্তা, বঞ্চিত ৯৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনে ৩১৫ জন জ্যেষ্ঠ সহকারী সচিব বা সমমর্যাদার কর্মকর্তাকে উপসচিব করা হয়েছে। গতকাল বুধবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে ২৯৮ জনের পদোন্নতি-সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়। বাকি ১৭ জন লিয়েন ও শিক্ষা ছুটিতে থাকায় তাঁদের বিষয়ে আদেশ জারি হয়নি।বর্তমান সরকারের আমলে উপসচিব পদে এটাই বড় ধরনের পদোন্নতি। এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে ২৭৭ জনকে পদোন্নতি দেওয়া হয়। তখনকার বঞ্চিত কর্মকর্তাদের বেশির ভাগই এবার পদোন্নতি পেলেন। এবার উল্লেখযোগ্য বঞ্চনার ঘটনা না ঘটলেও সরকারের মতাদর্শবিরোধী ৯৭ জন মেধাবী কর্মকর্তাকে চিহ্নিত করে পদোন্নতি দেওয়া হয়নি।এবারের পদোন্নতির একটি ভালো দিক হচ্ছে, এই প্রথমবারের মতো প্রশাসনের বাইরের অন্যান্য ক্যাডার থেকে ২৫ শতাংশেরও বেশি পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে কখনোই এই কোটা পূরণ করা হতো না বলে অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ছিল।নিয়ম অনুযায়ী প্রশাসন ক্যাডার থেকে ১০০ জনের পদোন্নতি দেওয়া হলে অন্যান্য ক্যাডারের ২৫ জনকে দিতে হবে। কিন্তু এবারই প্রথম অন্যান্য ক্যাডারের পদোন্নতি দেওয়ার হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৭১ শতাংশ।