প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন অনিয়মের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উপসহকারী প্রকৌশলী আজমল হোসেনকে গত বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেসিসির মেয়র তালুকদার আবদুল খালেক জানান, গত বৃহস্পতিবার খুলনা শহরের বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এ কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মুঠোফোনে আজমল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।