উপস্থাপিকা নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা নিপা আফরোজ গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। তবে স্বজনদের দাবি, তাঁকে অপহরণ করা হয়েছে। নিপার বান্ধবীর স্বামী কাজী রাকিব উদ্দিন বলেন, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে নিপা তাঁর বান্ধবীকে মুঠোফোনে জানান, কেউ একজন তাঁকে অনুসরণ করছেন। এ সময় নিপা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ছিলেন। এরপর থেকেই নিপার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাঁকেও আর পাওয়া যাচ্ছে না। পারিবারিক কলহের কারণে নিপার স্বামী রুহুল আমিন তাঁকে অপহরণ করতে পারেন বলে রাকিব অভিযোগ করেছেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বলেন, এ ব্যাপারে রাকিব উদ্দিন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।