উপস্থিতি কম প্রার্থীরা হতাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ গতকাল বুধবার উৎসববিহীন নিরুত্তাপ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের উপস্থিতি কম থাকায় প্রার্থী ও তাঁদের সমর্থকেরাও হতাশ হয়েছেন।
কান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, মোট দুই হাজার ৪৫২ জন ভোটারের মধ্যে ওই কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত মাত্র ৩০০টি ভোট পড়েছে। কান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট চার হাজার ৩২৩ ভোটারের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র ৪৫০ জন। নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই হাজার ৫১৭ জন ভোটারের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র ৫০০ জন। দুপুরে আরও ২০টি কেন্দ্র ঘুরে দেখা যায়, অনেক কম ভোট পড়েছে।
নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা জাহেদ উদ্দিন বলেন, ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ করা যায়নি।