উপস্থিতি জানান দিতে চায় সমকামী জনগোষ্ঠী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সমকামী জনগোষ্ঠী নিজেদের উপস্থিতি জানান দিতে চায়। তারা চায় সমকামিতাকে যেন সমাজ একটি স্বাভাবিক যৌনপ্রবৃত্তি হিসেবে স্বীকৃতি দেয়।
গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথে আয়োজিত এক অনুষ্ঠানে সমকামীদের সমস্যা, সংকট ও উত্তরণ প্রসঙ্গে কথা বলে বয়েজ অব বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান।
২০০২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি গতকাল প্রথমবারের মতো ৬০০ আত্মস্বীকৃত সমকামীর ওপর পরিচালিত একটি জরিপের ফলাফল প্রকাশ করে। অনুষ্ঠানটিতে সহযোগিতা দেয় রূপবান ও ক্রিয়া নামের দুটি প্রতিষ্ঠান।
জরিপে অংশগ্রহণকারী সমকামীদের ৫৪ দশমিক ৩ শতাংশ বলেছে, যৌনপ্রবৃত্তি প্রকাশ হয়ে যেতে পারে এই ভীতি সারাক্ষণ তাদের তাড়িয়ে বেড়ায়।
সামাজিক বিধিনিষেধ, ধর্মীয় মূল্যবোধ ও পরিবারের চাপে জরিপে অংশগ্রহণকারীদের একটি বড় অংশ বিপরীত লিঙ্গের কাউকে বিয়ে করবে বলে জানিয়েছে। কিন্তু এদের ৫৬ দশমিক ৯ শতাংশ বিয়ের পরও তাদের যৌনাচরণ পরিবর্তন করবে না বলে জানায়।