উপস্থিতি নিশ্চিত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব শিক্ষার্থী প্রায়ই শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকে, তাদের উপস্থিতি নিশ্চিত করতে বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকেরা। গত সোমবার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতলব ডিগ্রি কলেজে পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রুহুল আমিন। কলেজের উপাধ্যক্ষ আসাদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে কলেজে অনুপস্থিত শিক্ষার্থীদের নামের তালিকা করে গতকাল মঙ্গলবার থেকে শিক্ষকেরা ওই সব শিক্ষার্থীর বাড়ি যাচ্ছেন ও অভিভাবকদের সঙ্গে কথা বলে কলেজে তাদের উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করছেন। প্রতি দলে থাকছেন ১৩ জন করে শিক্ষক।