প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটারদের মধ্যে আস্থা সৃষ্টি করে তাঁদের ভোটকেন্দ্রে আনতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হবে। নির্বাচন সামনে রেখে গতকাল রোববার চট্টগ্রামে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত এক সমন্বয় সভায় এ কথা জানিয়েছেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা। সভায় অংশ নেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী খান, রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান, রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মুহাম্মদ আবদুল্লাহ, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের লে.কর্নেল শরীফুল ইসলাম, বিজিবির মেজর সাব্বির আহমেদ প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।