উপহাইকমিশন চালুতে সম্মতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটিতে বাংলাদেশের উপহাইকমিশন চালুর বিষয়ে সম্মতি দিয়েছে ভারত। গত জুন মাসের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর উপলক্ষে দেওয়া যৌথ ঘোষণা অনুযায়ী ভারত এতে সম্মতি দেয়। ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গুয়াহাটির বাংলাদেশ উপহাইকমিশনের আসাম, মেঘালয়, মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড ও অরুণাচলের কনস্যুলার-সেবা দেওয়ার অধিকার থাকবে। এই উপহাইকমিশন চালুর মাধ্যমে নয়াদিল্লি, কলকাতা, মুম্বাই, আগরতলা ও গুয়াহাটি—ভারতে বাংলাদেশের কূটনৈতিক দপ্তরের সংখ্যা হবে পাঁচ।