প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে সুঘাট ইউনিয়নের জোড়গাছা উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে ৫৫ জন শিক্ষার্থী উপহার হিসেবে পেয়েছে বিদ্যালয়ের নির্ধারিত নতুন পোশাক। এর মধ্যে ২৫ জন ছাত্রী ও ৩৫ জন ছাত্র রয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পোশাক বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, ব্যক্তিগতভাবে ৪০ হাজার টাকা ব্যয় করে তিনি এই পোশাক তৈরি করেছেন। এতে শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়মুখী এবং লেখাপড়ায় মনোযোগী হবে।