প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানে নাযারাত তেলেগু ব্যাপ্টিস্ট চার্চে গতকাল রোববার ৮০০ গরিব শিক্ষার্থীর মধ্যে উপহার বাক্স বিতরণ করা হয়েছে। অপারেশন জেনারেশন বাংলাদেশের ব্যবস্থাপনায় নাযারাত তেলেগু ব্যাপ্টিস্ট চার্চের উদ্যোগে এসব উপহার দেওয়া হয়। তেলেগু বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেলের পরিচালক শিশির বৈদ্য বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জমানো অর্থ দিয়ে এসব উপহার কেনা হয়েছে। এই হোস্টেলের শিক্ষার্থী ছাড়াও কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এসব বিতরণ করা হয়েছে।