উপহার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দী ভারতীয় চার নাগরিককে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উপহার দেওয়া হয়। কারা তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুজ্জামানের উপস্থিতিতে রেড ক্রিসেন্ট সোসাইটির চুয়াডাঙ্গা ইউনিটের একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কারাফটকে বন্দীদের হাতে এসব তুলে দেন। উপহার হিসেবে প্রত্যেক বন্দীকে একটি করে শার্ট, লুঙ্গি, গায়ে মাখা সাবান, টুথ ব্রাশ, টুথ পাউডার, কাপড় কাচা সাবান, লুডু, ব্যাগ ও গামছা দেওয়া হয়। বন্দীরা হলেন সেতাব আলী ওস্তাগার, আশু বাগচী, হাফিজ মল্লিক ও আবীর মল্লিক।