উপহার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ঢাকনাই বিএম কলেজ চত্বরে গতকাল মঙ্গলবার বিকেলে ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের উদ্যোগে স্থানীয় ১৫০ জন দরিদ্র মানুষের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার হিসেবে প্রত্যেককে চাল, মসুর ডাল, সয়াবিন তেল, চিনি, লবণ, স্যালাইন ও ম্যাচ বক্স পান। উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট আবেদা ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফেরদৌসী রহমান, ঢাকনাই বিএম কলেজের অধ্যক্ষ হাফিজুল ইসলাম প্রমুখ।