উপহার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহার উপজেলায় আলোর সন্ধানে নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি মিলনায়তনে দুস্থ লোকজনের মাঝে উপহার হিসেবে সেমাই ও চিনি বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আলতাফুল হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞা। আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আরমান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা এ এফ এম গোলাম ফারুক হোসেন প্রমুখ।