উপাচার্য, ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের কুশপুত্তলিকা দাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলের আবাসিক ছাত্ররা গতকাল রোববার বিক্ষোভ মিছিল করে উপাচার্য, ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের কুশপুত্তলিকা দাহ করেছেন। গত বছরের ২ ডিসেম্বর এবং চলতি বছরের ৩০ জানুয়ারি সংস্কারের জন্য ঈশা খাঁ হল দুই দফা পরিত্যক্ত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ওই হলের আবাসিক ছাত্রদের অভিযোগ, তিন বছর ধরে ঈশা খাঁ হলকে ছাত্রী হল বানানোর পাঁয়তারা করছে প্রশাসন। গত বুধবার ঈশা খাঁ হলের ছাত্রদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাক্ষাৎ করে তিন দিনের আলটিমেটাম দিয়ে হল থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু তিন দিনের মধ্যে হলকে পরিত্যক্ত করার ঘোষণা বাতিল করে সংস্কারকাজ শুরু করার পাল্টা আলটিমেটাম দেন ছাত্ররা। আলটিমেটাম শেষ হলেও তাঁদের দাবি না মানায় গতকাল দুপুর একটায় ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করেন।প্রক্টর শহীদুর রহমান খান বলেন, হলটি পরিত্যক্ত ঘোষণার পরও শিক্ষার্থীরা জোর করে হলে উঠেছেন।