উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের কৃষি সমপ্রসারণ বিভাগের শিক্ষক শাদাত উল্লাহ। একই সঙ্গে সহ-উপাচার্য হিসেবে একই বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন মো. শহীদুর রশীদ ভূঁইয়া ও কোষাধ্যক্ষ হিসেবে কৃষি অনুষদের সাবেক ডিন মো. হযরত আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় আদেশ জারি করেছে বলে প্রথম আলোকে জানিয়েছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা। আগামী চার বছরের জন্য তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে।আগের উপাচার্যের মেয়াদ শেষ হওয়ায় ১৬ জুলাই থেকে এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদটি শূন্য ছিল।