উপাচার্য, সহ-উপাচার্যের অপসারণ দাবিতে ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। তবে সমস্যা নিরসনে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষকনেতারা। গতকাল পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টা থেকে একটা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করা হয়। বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে। ৩০ জুলাই সাধারণ সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে ১১ জুলাই থেকে তাঁরা লাগাতার কর্মসূচি পালন করছেন।