উপাচার্য আবু ইউসুফ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য আবু ইউসুফ স্মরণে এক স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে গতকাল বুধবার সকালে এই স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়।‘ড. আবু ইউসুফ স্মৃতি ফাউন্ডেশন’ এই বক্তৃতার আয়োজন করে। অনুষ্ঠানে ‘অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি স্পিকিং পিপল’ শীর্ষক স্মারক বক্তৃতা উপস্থাপন করেন অধ্যাপক অজয় রায়। অনুষ্ঠানে স্মারকগ্রন্থ প্রকাশ ও উন্মোচন করা হয়। স্মারকগ্রন্থ উন্মোচন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক জ্যোতিপ্রকাশ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন গোলাম কিবরিয়া ভূঁইয়া, অধ্যাপক তৌহিদ হোসেন চৌধুরী ও প্রয়াত উপাচার্যের সহধর্মিণী রওশন আরা ইউসুফ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম তফজল হক।