উপাচার্য এখনো অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার রাতে সিন্ডিকেটের জরুরি সভা হয়েছে। রাত পৌনে ১২টায় সভা শেষ হয়। এতে কী সিদ্ধান্ত হয়েছে, তা গণমাধ্যমকে জানানো হয়নি। এদিকে, গতকাল পঞ্চম দিনের মতো নিজ কক্ষে উপাচার্য এ কে এম নূর-উন-নবী অবরুদ্ধ ছিলেন।

চার মাসের বকেয়া বেতনের দাবিতে উপাচার্যকে নিজ কক্ষে অবরুদ্ধ করে অবস্থান ধর্মঘট চালিয়ে আসছেন প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে শিক্ষকদের একাংশ। অবস্থান ধর্মঘটে ৯২ জন শিক্ষকের মধ্যে ৭২ জন অংশ নিয়েছেন।

গতকালের সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নারায়ণ চন্দ্র বর্মা, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিনসহ সিন্ডিকেটের আটজন সদস্য।