উপাচার্য ও রেজিস্ট্রারকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. আলাউদ্দিন ও রেজিস্ট্রার মো. শাহ আলমকে গতকাল রোববার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন হাটহাজারীর জ্যেষ্ঠ সহকারী জজ আদালত। নোটিশ পাওয়ার চার দিনের মধ্যেই তাঁদের কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক লুৎফুন নাহার বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কারণ দর্শানোর এই নোটিশ দেন।