বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের মৌন মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকেরা গতকাল সোমবার ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন।পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে বুয়েট শিক্ষক সমিতির ব্যানারে শতাধিক শিক্ষক ক্যাম্পাসে মৌন মিছিল বের করেন। মিছিল শেষে ক্যাম্পাসের শহীদ মিনারে শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, বুয়েটের শিক্ষার পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে এবং শিক্ষার্থীদের কথা বিবেচনা করে উপাচার্য ও সহ-উপাচার্যকে পদত্যাগ করতে হবে। ৩০ জুনের মধ্যে তাঁরা পদত্যাগ না করলে সমিতির সাধারণ সভার মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলন জোরদার করা হবে।