উপাচার্য প্যানেল নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার সিনেটের বিশেষ অধিবেশনে উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সিনেটের ৯৩ জন প্রতিনিধির মধ্যে ৭৬ জন ভোট দেবেন।
এবারের উপাচার্য প্যানেল নির্বাচনে দুটি প্যানেল থেকে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন আবুল হোসেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন আমির হোসেন এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা ইসলাম। অন্য প্যানেল থেকে নির্বাচন করছেন ভারপ্রাপ্ত উপাচার্য এম এ মতিন, সহ-উপাচার্য (প্রশাসন) আফসার আহমদ এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক আবদুল বায়েস।