উপাচার্য প্যানেল নির্বাচন ২০ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল নির্বাচন হবে ২০ ফেব্রুয়ারি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম এ মতিন গতকাল বৃহস্পতিবার এ কথা জানান।
উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন পদত্যাগ করার পর গত ২২ জানুয়ারি রাষ্ট্রপতি ও আচার্য আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম এ মতিনকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেন।